রাজনীতি

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

২৫ মে ২০২৫, ৮:৩২:০৯

Awami League leader arrested from Kashipur, Narayanganj.
গ্রেপ্তারকৃত রজনী আক্তার তুশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রভাতী বার্তা: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে রজনী আক্তার তুশি (৩৮) নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ি থেকে প্রথমে ছাত্র-জনতা তাকে আটক করে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

গ্রেপ্তারকৃত রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্তমান সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের কন্যা বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম প্রভাতী বার্তাকে জানান, তুশি প্রায় তিন মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি স্থানীয় ছাত্র-জনতার নজরে এলে তারা বাড়িটি ঘেরাও করে থানায় খবর দেয়। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুশিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আটককৃত আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশির বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

তিনি আরও জানান, “বর্তমানে তুশি সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। তারা নারায়ণগঞ্জে পৌঁছালেই তুশিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।”

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ