রাজনীতি

দেশব্যাপী এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

১৮ জুন ২০২৫, ৩:০০:১৪

Announcement of the new program of the nationwide NCP.
দেশব্যাপী এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, প্রভাতী বার্তা: ‘জুলাই ঘোষণাপত্র’, ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই গণহত্যার’ বিচারের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে আগামী বৃহস্পতিবার, ১৯ জুন, নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন রিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন নবগঠিত কমিটিগুলোকে এই সভা আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

সভা শেষে প্রতিটি জেলা ও উপজেলা সমন্বয় কমিটিকে ‘জুলাই ঘোষণাপত্র’, ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই গণহত্যার’ বিচারের দাবিতে নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ