আন্তর্জাতিক

ইসরায়েলের হামলার নিন্দা জানালো চীন

১৫ জুন ২০২৫, ৫:৪১:১৩

China condemned the attack by Israel.
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলার নিন্দা জানালো চীন: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

প্রভাতী বার্তা, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক ‘বর্বর আক্রমণের’ তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের কূটনৈতিক পথ খোলা থাকার পরও একটি “বিপজ্জনক পরিস্থিতি” বলে অভিহিত করেছে।

রোববার এই হামলার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন। এসময় তিনি তেহরানের বিরুদ্ধে তেল আবিবের ‘বর্বর আক্রমণের’ নিন্দা জানান।

ওয়াং ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারার সঙ্গে কথা বলার সময় স্পষ্ট করে বলেন, “ইরানে বল প্রয়োগ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট বিরোধিতা করে চীন। বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজছে।” তিনি জোর দিয়ে বলেন যে, শক্তি প্রয়োগ স্থায়ী শান্তি আনতে পারে না। একই সঙ্গে ওয়াং ই উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান এবং বলেন, “কূটনীতির পথ এখনো শেষ হয়নি।” চীন মধ্যপ্রাচ্যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য বেইজিংয়ের প্রতিশ্রুতির ওপরও জোর দেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলার সময় ওয়াং ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর ইসরায়েলের লঙ্ঘনের নিন্দা করে।” তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েলি হামলার নিন্দা জানান। ওয়াং ই সতর্ক করে বলেছেন, “এই ধরনের পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।”

উল্লেখ্য, বেইজিং পূর্বে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক পুনঃসম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ