চাকুরি

ঝালকাঠিতে ৯ জন পেলেন ১২০টাকায় পুলিশে চাকরি

১৯ মে ২০২৫, ৯:২৪:২৪

ঝালকাঠি : ঝালকাঠিতে ১২০ টাকায় পুলিশে চাকুরী পেলেন ১ নারীসহ ৯জন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারী ২০২৫ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সদস্য বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নাসরিন জাহান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুজ্জামান, ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নিয়োগপ্রাপ্তরা হলেন মো: সিয়াম খান, প্রিতম দাস, এইচ এম মঞ্জুরুল ইসলাম, লামিয়া আক্তার, মো: খাইরুল আলম রিয়াদ, মো: হাজ্জাজ বিন নাইম, সৈয়দ মার্জান, মো: সিফাতুল ইসলাম, প্রান্ত চন্দ্র শীল। অপেক্ষমান তালিকায় রয়েছেন মো: জাহিদ তালুকদার, মাহাদি হাসান।

নলছিটির ভরতকাঠি গ্রামের নিয়োগ পাওয়া লামিয়া আক্তারের বড় বোন বলেন, “আমার বোন মাত্র ১২০টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী পাওয়ায় খুব আনন্দিত হয়েছি। আমার মা শুনে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন।”

নিয়োগ বোর্ডের সভাপতি ও ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। শুধু ১২০ টাকায় নয়, স্বচ্ছতা, যোগ্যতা ও মেধায় তারা চাকুরী পেয়েছে। অত্যন্ত সুশৃঙখল ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।”

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ