চাকুরি

৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

১১ জুন ২০২৫, ১১:২৭:২৬

48th BCS notification: 3,000 doctors will be recruited
৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদ রয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

বিপিএসসি’র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা ও আবেদনের বিস্তারিত তথ্য বিপিএসসি’র ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ