খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ৩২-এ ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে এশিয়ান পরাশক্তি!

২৫ জুন ২০২৬, ১:৩৯:৫৪

স্কটিশদের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ–সেরা হয়েছে ব্রাজিল (রয়টার্স)

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা অনায়াসেই পার করেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে তারা নকআউট পর্ব বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে পা রাখল কার্লো আনচেলত্তির শিষ্যরা। একই গ্রুপ থেকে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় হয়েছে মরক্কো।

রুলস অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের। বর্তমান সমীকরণ অনুযায়ী, ব্রাজিলের সামনে পড়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে এশিয়ার শক্তিশালী দল জাপানের। তবে এই গ্রুপে নাটকীয়তা এখনো বাকি। কারণ জাপান ও নেদারল্যান্ডসের এখনো একটি করে ম্যাচ হাতে রয়েছে।

আগামীকাল ভোররাতে জাপান মুখোমুখি হবে উত্তর ইউরোপের দেশ সুইডেনের। অন্যদিকে, গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নেওয়া তিউনিসিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। এই দুই ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানধারী দল এবং ব্রাজিলের প্রতিপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। কোচ আনচেলত্তির অধীনে ছন্দে থাকা ব্রাজিল এখন ফুটবল বিশ্বের নজর কাড়ছে তাদের আক্রমণাত্মক ও গোছানো ফুটবল শৈলী দিয়ে।

আরও খবর:

বিবিধ