পর্যটন

বান্দরবানে পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ

১৮ জুন ২০২৫, ১২:১৩:৩৭

A tourist missing due to hill flooding in Bandarban.
নিখোঁজ পর্যটক মেহরাব হোসাইন (১৮)

প্রভাতী বার্তা,নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনা দেখতে গিয়ে আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়ে নিখোঁজ হয়েছেন মেহরাব হোসাইন (১৮) নামের এক যুবক। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝরনায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মেহরাব কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার প্রায় ১৮ জন বন্ধু-বান্ধব নিয়ে ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়েছিলেন। ঝরনা দেখা শেষে ফেরার পথে প্রকৃতির হঠাৎ বৈরী আচরণ কাল হয়ে দাঁড়ায়। আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে খালের পানির স্তর দ্রুতগতিতে বেড়ে যায় এবং স্রোত প্রবল আকার ধারণ করে। একপর্যায়ে বাঁশের একটি কঞ্চি ধরে পার হওয়ার সময় সেটি ভেঙে যায় এবং মেহরাব মুহূর্তেই খরস্রোতা পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

ঘটনার পরপরই স্থানীয়রা মেহরাবকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের তীব্রতার কারণে ব্যর্থ হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিখোঁজ মেহরাব হোসাইনকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ