চাকুরি

যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ জনের বড় নিয়োগ, আবেদন চলছে

৬ জুন ২০২৬, ৩:৪১:৪৫

সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। সম্প্রতি প্রতিষ্ঠানটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১তম গ্রেডে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি এই দফতরে সেবা প্রদানের মাধ্যমে দেশের যুব সমাজের উন্নয়নে কাজ করতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
মোট শূন্যপদ: ২৪২টি।

যোগ্যতা ও বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

বেতন ও সুযোগ-সুবিধা
নিযুক্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা হারে বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন ফি ও প্রক্রিয়া
পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটকের নির্দিষ্ট লিংকের (dyd.teletalk.com.bd) মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ সময়
আবেদন প্রক্রিয়া গত ২৪ মে থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল সার্কুলার জানতে অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও খবর:

বিবিধ