শিক্ষা ও সাহিত্য

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা: ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ বাধ্যতামূলক

১৫ জুলাই ২০২৫, ১২:২৪:২৩

Urgent instruction for educational institutions: It is mandatory to update the website by July 31.
ছবি: সংগৃহীত

দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য ও প্রয়োজনীয় তথ্য: বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (http://www.bangladesh.gov.bd) আওতায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই অথবা হালনাগাদ নয়, সেগুলোকে সরকারি ব্যয় সংকোচনের স্বার্থে স্বতন্ত্র ওয়েবসাইট তৈরি করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে যে সমস্ত তথ্য অন্তর্ভুক্ত ও হালনাগাদ রাখতে হবে, তার মধ্যে রয়েছে:

  • প্রতিষ্ঠানের পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি সংক্রান্ত তথ্য।
  • শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর পরিসংখ্যান এবং অনুমোদিত শাখার বিস্তারিত।
  • শিক্ষক-শিক্ষিকার নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি এবং বিবিধ নোটিশ।
  • এমপিও সংক্রান্ত তথ্য।
  • প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা, ফোন/মোবাইল নম্বর।
  • তথ্যসেবা কেন্দ্র ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর।
  • প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির বিস্তারিত তথ্য।

মাউশি আরও জানিয়েছে, এই হালনাগাদকৃত ওয়েবসাইটগুলোর তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) মডিউলে আপলোড করতে হবে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ