প্রবাস

গাজায় গণহত্যার বিরুদ্ধে প্যারিসে হাজারো মানুষের প্রতিবাদ

২৬ মে ২০২৫, ৬:২৪:৩৯

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘Attendez-vous qu’il n’y ait plus de Palestiniens pour reconnaître l’État de Palestine?’, “অ্যাতেন্দে-ভু কি’ল নি এই প্লু দ্য প্যালেস্তিনিয়েন পৌর রিকনেইথ লেতা দ্য প্যালেস্তিন” যার বাংলা– আপনারা কি অপেক্ষা করছেন, সব ফিলিস্তিনি মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

dhakapost

রোববার (২৫ মে) বিকেলে প্যারিসের রিপাবলিক চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল– গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক। আয়োজকরা জানান, এটি শুধু প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।

আন্দোলনের একজন অংশগ্রহণকারী বলেন, আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে, ফিলিস্তিনিদেরও।

বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে ‘Ce n’est pas une guerre, c’est un génocide’ “সে নে পা উন গৌহ, সে আন জেনোসিদ” লেখা অর্থাৎ, ‘এটি যুদ্ধ নয়, গণহত্যা’ ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়, যা আন্দোলনকে গভীর আবেগ ও দৃঢ়তার সঙ্গে তুলে ধরে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ