প্রবাস

লিবিয়ার বন্দিশালা থেকে ১৫৮ বাংলাদেশি দেশে ফিরলেন

১৭ জুন ২০২৫, ১১:৪৫:৪৫

158 Bangladeshis returned home from a prison in Libya.
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ১৫৮ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী লিবিয়া থেকে দেশে ফিরেছেন।

প্রভাতী বার্তা,নিজস্ব প্রতিবেদক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক আজ সকালে নিরাপদে দেশে ফিরেছেন। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে ইউরোপের স্বপ্ন নিয়ে বিপজ্জনক পথে যাত্রা করা এসব নাগরিকের অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় তাদের দীর্ঘ বন্দিদশা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ১৫৮ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে আসা বিমানটি। এর আগে, সোমবার (১৬ জুন) লিবিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ঢাকার উদ্দেশে রওনা করানো হয়।

বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা। তারা এসব নাগরিককে পুনরায় যেন এমন বিপজ্জনক পথে পা না বাড়ান, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক এসব বাংলাদেশিকে দেশে ফেরাতে দূতাবাসের নিরলস প্রচেষ্টা ছিল। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রত্যাবাসনের আগে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দূতাবাসের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরার পাশাপাশি, ভবিষ্যতে দক্ষতা উন্নয়নের মাধ্যমে বৈধ পথে বিদেশে আসার পরামর্শ দেন।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ