অর্থনীতি

এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান: ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, প্রশিক্ষণে সন্তুষ্টি

২৭ অক্টোবর ২০২৫, ৬:২৪:৫০

এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান: ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, প্রশিক্ষণে সন্তুষ্টি

প্রভাতী বার্তা ডেস্ক: বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে ১ লাখের বেশি দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে জাপানের বৃহৎ ব্যবসায়িক ফেডারেশন ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (এনবিসিসি)-এর প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

রবিবার বিকেলে ২৩ সদস্যের প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এ সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

follow-google-news-provati-barta

এনবিসিসি ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoI) অনুযায়ী, TITP ও SSW কর্মসূচির মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিনিধিদল জানায়, নির্মাণ, সেবা, গার্মেন্টস, কৃষি ও এভিয়েশনসহ নতুন খাতগুলোতেও বিপুল চাহিদা রয়েছে।

নিয়োগ পরিকল্পনা: প্রথম ধাপে আগামী বছর (২০২৬) ২ হাজার কর্মী নিয়োগ করা হবে। ২০২৭ সালে ৬ হাজার এবং ২০২৮ সালে ১৮ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রশিক্ষণে সন্তুষ্টি: এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, “সাত মাসে প্রশিক্ষণে অনেক অগ্রগতি হয়েছে। আগামী বছরই আমরা ২ হাজার দক্ষ কর্মী নিতে পারব।” তবে তিনি প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টার পরামর্শ: ড. ইউনূস ভাষাগত দক্ষতাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জাপানি প্রশিক্ষকদের অনলাইনে বা সরাসরি এনে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন। তিনি কেয়ারগিভিং (নার্সিং) খাতে বাংলাদেশের নারীদের অসাধারণ পারদর্শিতার কথা তুলে ধরেন এবং তাদের নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে বলেন।

সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, কর্মী নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে এবং নিয়মিত তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ