সারাদেশ

নারায়ণগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

১৭ জুন ২০২৫, ৭:০৮:২৮

Kidnapping for ransom in Narayanganj, 2 arrested.

প্রভাতী বার্তা, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল সিম কেনার প্রলোভন দেখিয়ে বাংলালিংকের একজন কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন বাংলালিংক কোম্পানির ইএসও মো. জামাল হোসেনকে মোবাইল সিম কেনার কথা বলে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের (চিটাগাংরোড) কাশশাফ শপিং কমপ্লেক্স এলাকায় নিয়ে যায় একদল অপহরণকারী। পূর্বপরিকল্পনা অনুযায়ী, তারা একটি প্রাইভেটকারে করে জামাল হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তারা জামাল হোসেনকে মারধর করে।

পরবর্তীতে, জামাল হোসেন তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে অপহরণকারীদের দেন। এ সময় অপহরণকারীরা তার কাছ থেকে ব্যক্তিগতভাবে আরও পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর বাকি টাকা পরিশোধের শর্তে জামাল হোসেনকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার দুপুরে অপহরণকারীরা বাকি মুক্তিপণের টাকা নিয়ে আসার জন্য জামাল হোসেনকে আবারও ফোন করে। সঙ্গে সঙ্গেই জামাল হোসেন বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্য আনু মিয়া ও তুষার মিয়াকে গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং গ্রেফতারকৃত দুজন ছাড়াও মামলায় আরও দুজনের (মহিন, মো. জসিম উদ্দিন ও ইব্রাহিম) নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন আসামি রয়েছে। সকল আসামিরা সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।

ওসি আরও বলেন, “অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত দুজনকে আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ