স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতি: নতুন করে ৩ জনের মৃত্যু, ৪৯২ জন হাসপাতালে ভর্তি

৭ জুলাই ২০২৫, ৬:৩৪:৩২

Dengue situation: 3 more deaths, 492 people hospitalized.
ছবি : প্রভাতী বার্তা

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৪০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং এ সময়ে ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল, সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ