আন্তর্জাতিক

২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: বহু হতাহতের আশঙ্কা

১২ জুন ২০২৫, ৪:০৪:৪৬

Air India's plane crashes with 242 passengers on board: Many casualties feared.
২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: বহু হতাহতের আশঙ্কা

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে লন্ডনগামী এই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানটি বিমানবন্দরের খুব কাছেই বিধ্বস্ত হয়েছে। গুজরাট প্রশাসন সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে কেবিনক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি নিরূপণের চেষ্টা করা হচ্ছে।

বিস্তারিত আসছে…

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ