প্রবাস

সৌদিতে ফুড ডেলিভারির সময় নোয়াখালীর যুবকের মৃত্যু

২১ মে ২০২৫, ৭:৫০:৫৬

Saudi food delivery man died

সৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু ঘটেছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

মঙ্গলবার সকালে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমরান উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজী বাড়ির নূর নবীর ছেলে।

ইমরানের বাবা নূর নবী জানান, “সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। সেখানে একটি ফুড কোম্পানিতে চাকুরি নেয় সে।” রোববার মোটরসাইকেল যোগে জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন ইমরান। পরে জেদ্দায় অবস্থিত একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। ইমরান হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, “অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠালাম। কিন্তু আজ স্বপ্নের সাথে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন আমার ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনতে যেন সহায়তা করেন।”

স্থানীয়রা জানান, ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ ছিলেন। তার এভাবে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ