জাতীয়

পে ফিক্সেশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

২০ অক্টোবর ২০২৬, ১০:০৭:১২

পে ফিক্সেশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পে ফিক্সেশন বা বেতন নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনেকেই বিবরণী জমা দেওয়ার পর মোবাইলে এসএমএস না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শুধু এসএমএস না পাওয়ার অর্থ এই নয় যে পে ফিক্সেশন প্রক্রিয়া আটকে গেছে বা বাতিল হয়েছে। নেটওয়ার্ক সমস্যা, ভুল মোবাইল নম্বর কিংবা কারিগরি ত্রুটির কারণে নোটিফিকেশন পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

প্রকৃত অবস্থা জানতে পে ফিক্সেশন সিস্টেমে প্রবেশ করে ‘Report Option’ থেকে বর্তমান স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সিস্টেমে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিও বিবরণী ফরোয়ার্ড করেছেন কি না এবং হিসাবরক্ষণ অফিসের প্রতিপাদন হয়েছে কি না তা সহজেই দেখা যায়। বিবরণী প্রতিপাদিত হলে সেখানে ভেরিফিকেশন নম্বর ও কিউআর কোড (QR Code) দেখা যায়।

এসএমএস না পেলে আতঙ্কিত না হয়ে প্রথমে সিস্টেমে নিবন্ধিত মোবাইল নম্বর, ইনবক্স এবং স্প্যাম ফোল্ডার পরীক্ষা করতে হবে। এরপর রিপোর্টের অপশন থেকে আবেদনের অগ্রগতি যাচাই করে প্রয়োজনে ডিডিও বা হিসাবরক্ষণ অফিসের সহায়তা নেওয়া যেতে পারে। সঠিক তথ্যের জন্য কেবল এসএমএসের ওপর নির্ভর না করে অনলাইন সিস্টেমের প্রদর্শিত স্ট্যাটাসকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ