বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটক ‘আশিকি’

১১ জুন ২০২৫, ১:৫৫:৫৯

The drama 'Aashiqi' trending on YouTube
'আশিকি'র গতিময় দৌড়: সব সমালোচনা তুচ্ছ করে ট্রেন্ডিংয়ের চূড়ায় জোভান-নীহা!

বিনোদন ডেস্ক : অভিনেতা ফারহান আহমেদ জোভানের ‘ওভার অ্যাক্টিং’-এর জন্য ব্যাপক সমালোচনা ও ট্রলের শিকার হলেও, তার অভিনীত ঈদের বিশেষ নাটক ‘আশিকি’ দর্শকপ্রিয়তায় ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে উঠে এসেছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

সিএমভি ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গত রোববার (৮ জুন) রাতে মুক্তি পাওয়া নাটকটি মুক্তির মাত্র একদিনের মধ্যেই ৬ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

মধ্যবিত্ত পরিবারের আপাতদৃষ্টিতে অসুন্দর এক তরুণের রকস্টার হওয়ার স্বপ্ন এবং পরবর্তীতে তার জীবনে আসা নাটকীয় পরিবর্তন নিয়ে গড়ে উঠেছে ‘আশিকি’র গল্প। নাটকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে এক সুন্দরী শিক্ষার্থীর কাছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত ও অপমানিত হওয়ার পর নায়কের জীবনের মোড় ঘুরে যায়।

সময় গড়ানোর সাথে সাথে সুরেলা কণ্ঠের মাধ্যমে সে একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিতি লাভ করে। এমনকি কসমেটিক সার্জারির মাধ্যমে নিজের বাহ্যিক চেহারায়ও পরিবর্তন আনে।

গল্পের শেষ পর্যায়ে দেখা যায়, সেই সময়ের সুন্দরী শিক্ষার্থী রূপ ও গানে মুগ্ধ হয়ে একদিন সেই সংগীতশিল্পীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে এবার নায়ক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে অপমান করে। এরপর তাদের জীবনে কী ঘটে, সেই টানাপোড়েনের গল্পই তুলে ধরা হয়েছে ‘আশিকি’ নাটকে।

পারভেজ ইমরানের চিত্রনাট্যে নির্মিত এবং ইমরোজ শাওনের পরিচালনায় এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান, এবং তার বিপরীতে দেখা গেছে অভিনেত্রী নাজনীন নীহাকে। অনলাইনে ভালোবাসার এই গল্পটি দর্শকদের মন জয় করেছে বলেই ধারণা করা হচ্ছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ