জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলবে ৫ দিনের ছুটি

৮ অক্টোবর ২০২৬, ১১:৪২:৩৬

মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

এদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত এক দিন সাধারণ ছুটি থাকবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

পূর্বের নির্ধারিত তালিকা অনুযায়ী ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি থাকলেও ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। তবে নতুন অনুমোদনের ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত একটানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সকলে। তবে এই ছুটির ভারসাম্য আনতে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ