আন্তর্জাতিক

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১:২৭

Follow Us: Facebook | YouTube
G প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছেন। এই সফরে বাংলাদেশর সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ২৩ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বহুপাক্ষিক ফোরামে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একত্রে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

💬 WhatsApp Follow f Facebook Follow ⚡ Messenger প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, সাধারণ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ঠিক পরেই বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের সাইডলাইনে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পায়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মিডওয়াইফারির ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর এই সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ যে সম্পূর্ণ উন্মুক্ত, তা বিশ্বনেতাদের কাছে তুলে ধরছেন প্রধানমন্ত্রী।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

Follow Us: Facebook | YouTube

আরও খবর:

বিবিধ