জাতীয়

শপথে ১২০০ অতিথি, আসছেন দক্ষিণ এশিয়ার শীর্ষ প্রতিনিধিরা

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯:২৯

ফাইল ছবি

ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের এই আয়োজনে দেশি–বিদেশি মিলিয়ে প্রায় ১২০০ অতিথি উপস্থিত থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

বিদেশি অতিথিদের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ প্রতিনিধি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ পাঁচ দেশের প্রতিনিধিদল ঢাকায় আসছেন। এছাড়া যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা অনুষ্ঠানে যোগ দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সম্ভাব্য উপস্থিতির সংখ্যা মাথায় রেখে আমন্ত্রণপত্র প্রস্তুত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শরিকদের নিয়ে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২-এ। প্রায় দুই দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ