১৫ মার্চ ২০২৬, ১:০৩:৫৬
নারায়ণগঞ্জের জালকুড়িতে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। শনিবার (১৪ মার্চ) বিকেলে জালকুড়ির শিকদার বাড়ি পুল এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল প্রধানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতার সাথে সহায়তা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছায় সে লক্ষে কাজ চলছে। এসময় তিনি দলীয় নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
৯ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. নূরে আলম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, বাবুল প্রধান, দেলোয়ার হোসেন প্রমুখ। সম্পূর্ণ আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সোহেল প্রধান, মো. নাদিম শিকদার, মো. নিশাদ প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ।

















