রাজনীতি

নারায়ণগঞ্জ-৩ নিয়ে বিশেষায়িত পোর্টাল চালু করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮:০২

নারায়ণগঞ্জ-৩ নিয়ে বিশেষায়িত পোর্টাল চালু করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনকে ঘিরে তথ্যভিত্তিক সংবাদ ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে বিশেষায়িত অনলাইন পোর্টাল mannanbnp.com চালু করেছেন আজহারুল ইসলাম মান্নান। উদ্বোধনী ঘোষণায় তিনি জানান, এই প্ল্যাটফর্মের লক্ষ্য নারায়ণগঞ্জ-৩ এলাকার সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া।

নতুন এই পোর্টালে রয়েছে—

  • নারায়ণগঞ্জ-৩ আসনের বিস্তারিত প্রোফাইল
  • এমপি-সম্পর্কিত তথ্য
  • চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের আপডেট
  • নাগরিক জরিপ ও মতামত বিভাগ
  • ছবি ও ভিডিও গ্যালারি

বিশেষভাবে উল্লেখযোগ্য, পোর্টালটিতে সরাসরি অভিযোগ ও মতামত গ্রহণের একটি পৃথক বিভাগ রাখা হয়েছে। এই উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে বাড়তি গ্রহণযোগ্যতা পেয়েছে। নাগরিকরা এখান থেকে নিজেদের সমস্যা, অভিযোগ বা প্রস্তাব সরাসরি জানাতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই পোর্টাল চালুর মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ নাগরিকদের উপকৃত করবে এবং সমাজে চাঁদাবাজি, অনিয়ম ও অসংগতি দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট মহলের মতে, নির্দিষ্ট আসনভিত্তিক এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম স্থানীয় রাজনীতি ও সামাজিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।

আরও খবর:

বিবিধ