সারাদেশ

অধ্যাপক মামুন মাহমুদের বাসভবনে যুবদল-ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

১৯ মার্চ ২০২৬, ৮:৪৫:০৩

অধ্যাপক মামুন মাহমুদের বাসভবনে যুবদল-ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নিজ বাসভবনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমবেত হন।

সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ডের মোঃ নুরে আলম প্রধান এবং নাদিম শিকদারের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের একটি প্রতিনিধি দল অধ্যাপক মামুন মাহমুদের সাথে সাক্ষাৎ করেন। এসময় নেতাকর্মীদের পক্ষ থেকে অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ, মহানগর ছাত্রদল নেতা নিষাত প্রধান, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবদল নেতা সোহেল প্রধান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আব্দুর রব সরদারসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।

সাক্ষাৎ পর্বের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত কিন্তু কার্যকর মতবিনিময় হয়। উপস্থিত নেতাকর্মীরা মনে করছেন, এই ধরণের সৌজন্য সাক্ষাৎ দলের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অধ্যাপক মামুন মাহমুদের অভিভাবকসুলভ আচরণ কর্মীদের উজ্জীবিত করেছে বলে তারা জানান।

আরও খবর:

বিবিধ