
বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। প্রতি বছরের মতো এবারও রমজানে ব্যাংকের লেনদেন নতুন সূচিতে পরিচালিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে অফিসিয়াল কাজ ও গোছানোর জন্য ব্যাংক বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
সাধারণ সময় ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, এবং লেনদেন করা যায় বিকেল ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
শেয়ারবাজারেও রমজান মাসে সময়সূচিতে পরিবর্তন এসেছে। এখানে লেনদেন হবে সকাল ১০টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে, তবে লেনদেন অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে অব্যাহত রাখতে হবে।
রমজান শেষ হওয়ার পর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সাধারণ সময়সূচিতে ফিরে যাবে।
কেন্দ্রীয় ব্যাংকও রমজান মাসে অফিস সময় পরিবর্তন করেছে। ব্যাংকগুলোকে এই সময়ের মধ্যে দাফতরিক কাজ এবং আন্তব্যাংক লেনদেন সম্পন্ন করতে হবে।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta